Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে মৌমাছি কন্ঠ পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি: সামাজিক দূরত্ব বজায় রেখে দৈনিক মৌমাছি কন্ঠ পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী দিলেন লন্ডন প্রবাসী ও হামদান সমাজ কল্যান পরিষদের সভাপতি এম এ কাইয়ুম তালুকদার। পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ১০০ মানুষকে ঈদ সামগ্রী দেয়া হয়।

বৃহষ্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে ঈদ সামগ্রী ও নগদ টাকার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবে সাধারন সম্পাদক পান্না দত্ত, প্রেসক্লাবের সাবেক সভাপতি বকসি ইকবাল আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এস এম উমেদ আলী, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার ডিরেক্টর ডা: একে এম জিল­ুল হক, সৈয়দ তফজ্জুল হোসেন ও মৌলভীবাজার২৪. কম এর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X