Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

শেরপুরে বি জি ক্লাবের উদ্যোগে ৪’শ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ

ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বি জি ক্লাবের উদ্যোগে করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে দ্বিতীয় দাফে ৪’শ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। শুক্রবার বিকালে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
খলিলপুর ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু’র সভাপতিত্বে ও ফরহাদ হোসেনর দিপুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালিক তরফদার সুয়েব, জেলা যুবলীগের সভাপতি মোঃ নাহিদ হোসেন ও দৈনিক সমকাল এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল জলিল ও বিজি ক্লাবের সভাপতি রায়হান খান প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, উৎপল ভৌমিক।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X