Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগরে পরিচয়হীন যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগর উপজেলা থেকে বোরকা পড়া অবস্থায় ঝুলন্ত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। কী তার পরিচয় বা কোথায় তার ঠিকানা! আশেপাশের কেউই চিনছে না তাকে। কেউ বলছেন হয়তো মোবাইল ফোনের পরিচয়ে কারো সাথে ঘর বাঁধার জন্য বের হয়েছিল অজানার উদ্দেশ্যে, আবার কেউ বলছেন হয়তো কেউ এনছিল ফুর্তি জন্য! রাজনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে। পুলিশ ধারণা করছে, ওই যুবতীর সঙ্গে স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক করা হয়েছিল। ময়না তদন্তের রিপোর্টেই বুঝা যাবে কিভাবে মর্মান্তিক মৃত্যু হয়েছিল এই যুবতীর। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক ও রাজনগর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শুক্রবার ভোরে রাজনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ (দক্ষিনটিলা) গ্রামের এক নারী টিলার পাশের পুকুরে বাসন মাজার জন্য গেলে দূর থেকে এক নারী দাঁড়িয়ে আছে দেখতে পান। বিষয়টি তিনি বাড়ির পুরুষদের জানালে তারা এসে দেখেন এক নারীর লাশ গাছের ডালে ঝুলছে। বিষয়টি সাথে সাথে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও রাজনগর থানা পুলিশকে জানান।
খবর পেয়ে রাজনগর থানার উপপরির্দশক (এসআই) আবুল কালাম ঘটনাস্থলে যান। আলামত সংগ্রহের জন্য মৌলভীবাজার থেকে আসে পিবিআইর একটি টিমও। উপস্থিত পুলিশ ও পিবিআই বিভিন্ন আলামত সংগ্রহ করে। করা হয় সুরতহাল রিপোর্টও। এতে শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নিহতের যৌনাঙ্গে রক্ত ও বীর্য পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, মৃত্যু আগে ওই যুবতীর সাথে কেউ শারীরিক সম্পর্ক করেছিল। তবে এটি হত্যা না আত্মহত্যা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
এদিকে লাশের পাশে একটি শপিং ব্যাগে কয়েকটি ড্রেস পাওয়া যায় ও তার ব্যবহৃত সেন্ডেল পাওয়া গেছে। ব্যাগের ঠিকানায় চাঁদপুরের একটি দোকানের নাম ছিল। পুলিশ ওই ব্যাগে থাকা নাম্বারে যোগাযোগ করে কথা বলে। তবে তারা ওই নারীকে চেনে না বলে জানিয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X