Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

বিলাসের পক্ষ থেকে এফসি ফাউন্ডেশন কে পিপিই উপহার

ষ্টাফ রিপোর্টারঃ

মৌলভীবাজারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্টান বিলাসের মালিক জনাব সুমন আহমেদ এর পক্ষ থেকে এফ সি ফাউন্ডেশন কে পিপিই উপহার দেওয়া হয়।আজ সকালে জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জনাব আলামীন মোঃ সুমন কে অবগত করেন এফসি ফাউন্ডেশন এর কার্যক্রম নিয়ে এবং জানান মৌলভীবাজারে এফ সি ফাউন্ডেশন সেইফটি পোষাকের জন্য কার্যক্রম চালাতে কষ্ট হচ্ছে। এরপর পরই দুপুর দুইটায় বিলাস এর অফিসে এফসি ফাউন্ডেশন এর সম্মানীত প্রতিষ্টাতা ও চেয়ারম্যান শাহ মাছুম ফারুকী’র হাতে ২০ টি পিপিই তুলে দেন বিলাস ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মোঃসুমন। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মুকিত ও বিলাসের কর্মকর্তা বৃন্দ। মোঃ সুমন বলেন এফ সি ফাউন্ডেশন এই করোনা মহামারী তে সারা দেশে বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে আমরা এই ক্ষুদ্র উপহার দিয়ে তাদের ভালো কাছের অংশীদার হতে চাই। এফ সি ফাউন্ডেশন এর প্রতিষ্টাতা ও চেয়ারম্যান বলেন আমরা কৃতজ্ঞতা জানাই জনাব আলামীন ও মোঃসুমন কে আমাদের কে সহযোগীতা করার জন্য। তিনি আরো বলেন আমাদের এখনো আরো অনেক সেইফটি পোষাক প্রয়োজন সমাজের ভিত্ববান দেরকে এগিয়ে আসার আহব্বান করছি। যারা সহযোগীতা করতে চান তারা ০১৭৭৭-৪৯৮৪৯৫ এই নাম্বারে যোগাযোগ করার জন্য তিনি অনুরুধ করেন

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X