Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগর উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি

স্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলা যুবলীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোববার রাতে জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়। এর আগে ১২ জানুয়ারী কাউন্সিলর মাধ্যমে ময়নুল ইসলাম খান’কে সভাপতি ও আব্দুল কাদির ফৌজি’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
পূর্ণাঙ্গ কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মোঃ শাহ আলম খান, পাতন লাল দাশ, জুয়েল খান, মোঃ জামিল আহমদ, আব্দুর রকিব সুমন, এড নিখিল দাশ ও মোঃ সিজু আহমদ। যুগ্ন সম্পাদক পদে মোঃ হারুন মিয়া, মোঃ আসাদুজ্জামান পিকুল ও মোঃ নাজমুল ইসলাম তালুকদার। সাংগঠনিক সম্পাদক পদে ফাহাদুর রহমান ফোয়াদ, আক্তার হোসেন, হাবিবুর রহমান রমজান, শাহাজান মিয়া ও ফাহিম আহমদ প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X