ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দূর্ঘটনায় শাকিল আহমদ নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। সোমবার দুপুর মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কদমহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের আশ্রাকাপন গ্রামের আব্দুল খালিকের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত শাকিল ও তার দুই বন্ধ রাজনগর উপজেলা থেকে মোটরসাইকেল যোগে মৌলভীবাজার আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের কদমহাটা এলাকায় ট্রাকের সাথে ধাক্কা লাগলে চালক শাকিল ঘটনাস্থলে নিহত হন। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত







