Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

আজিজুর রহমানের কবর জিয়ারতে মৌলভীবাজারে পররাষ্ট্রমন্ত্রী

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত করলেন পররাষ্টমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন সিলেট থেকে সড়ক পথে ঢাকা যাবার সময় মৌলভীবাজার সদর উপজেলার গুজারাই গ্রামে সাবেক গণপরিষদ সদস্য ও সংসদ সদস্য, স্বাধীনতা পুরস্কারে ভূষিত সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন আজিজুর রহমানের ছোট ভাই সাবেক জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার মোঃ জামাল উদ্দিন, পৌরসভা মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সজিব আহসানসহ পরিবারের সদস্য ও দলীয় নেতা কর্মীরা।
কবর জিয়ারত শেষে পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন বলেন, দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান নির্লোভ ও সৎ রাজনীতিক ব্যক্তি ছিলেন। এই শূন্যতা পূরন হওয়ার নয়। প্রয়াত আজিজুর রহমানকে অনুসরন করতে দলীয় নেতাকর্মীদের আহবান জানান তিনি।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X