Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা বিএনপি নেতা হেলু মিয়াকে অব্যাহত দেয়ায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা বিএনপি নেতা হেলু মিয়াকে দলীয় পদবী থেকে অব্যাহত দেয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
গত ১৪ আগষ্ট জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান স্বাক্ষরিত প্যাডে তাকে জেলা কমিটির ১ম যুগ্ন সাধারণ সম্পাদকের পদ হতে অবিলম্বে অব্যাতি প্রদান করেন।
এ বিষয়ে বিএনপি নেতা হেলু মিয়া বলেন, জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান একক সিদ্ধান্তে আমাকে সংগঠন থেকে অব্যাহতি দিয়েছেন। যা গঠনতন্ত্র বিরোধী বলে আমি মনে করি। তিনি এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিএনপি নেতা হেলু মিয়া আরও বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের গঠনতন্ত্র বিরোধী কমর্কান্ডের জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রতিকার চাইব।
এ বিষয়ে জেলা বিএনপির একাধিক নেতাকর্মীর সাথে কথা হলে তারা বলেন, কেন্দ্রের অনুমতি ব্যতীত জেলা কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতাকে এভাবে অব্যাহতি দেয়া যায়না। এনিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অবিলম্বে অব্যাহতি প্রত্যাহারের দাবি জানান।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X