Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে মুক্তিযোদ্ধের সেক্টর কমান্ডারের স্মরণে সভা

ষ্টাফ রিপোর্টারঃ মুক্তিযোদ্ধের ৪ নম্বর সেক্টর কমান্ডার মেজর জেনারেল সি অর দত্ত স্মরণে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের উদ্যোগে মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির ৩ নম্বর ভবনে এক স্মরণ সভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা আহ্বায়ক এডভোকেট আশরাফ হোসেন কামালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বারের সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রুহেল, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ চুন্নু, এডভোকেট হাবিবুর রহমান ও সাংবাদিক মোস্তাক আহমদ চৌধুরী প্রমুখ।
এছাড়াও স্মরণ সভায় আইনজীবি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা উপস্থিত ছিলেন।
বক্তারা সি অর দত্তের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X