Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে করোনা প্রতিরোধী এন্টি-বডি হোমিও ঔষধ বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ
“এসো-এন্টি-বডি তৈরি করি, করোনা জয় করি” এই স্লোগানকে ধারণ করে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নে স্বাদ এন্ড কোং মৌলভীবাজারের স্বত্বাধিকারী গিয়াস আহমদ চৌধুরী এবং করোনা প্রতিরোধে সামাজিক আন্দোলন পরিষদ মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়।
বুধবার বিকালে আখাইলকুড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে জেলা তালামীযের সাবেক নেতা হাফেজ জামাল আহমদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজারের প্রবীণ সাংবাদিক সরওয়ার আহমদ, ইটা ইসলামী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাজন আহমদ, আখাইলকুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মনির খান এবং ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জিল্লুল হক জিলা প্রমুখ।
এ সময় ইউনিয়নেরবাসীন্দা, ব্যবসায়ী, পথচারী ও ছিন্নমূল মানুষের মাঝে করোনা প্রতিরোধী এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X