Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে করোনা প্রতিরোধী কার্যক্রম শুরু

ষ্টাফ রিপোর্টারঃ করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদের করোনা এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ জেলা সদরের চৌহদ্দী অতিক্রম করে উপজেলা পর্য্যায় শুরু হয়েছে। আজ কমলগঞ্জ উপজেলা শহরস্থ আম্বিয়া কেজি স্কুল মিলনায়তনে স্থানীয় উদ্যোক্তাদের সহযোগীতায় দুই শতাধিক পরিবারের মধ্যে এন্টিবডি হোমিও ঔষধ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক আহমদ সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বারের পি.পি ও কমলগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আজাদুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন করোনা প্রতিরোধী সামাজিক আন্দোলন পরিষদের আহবায়ক সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, পরিষদের সদস্য সচিব নুরুল ইসলাম শেফুল, কবি ও হোমিও চিকিৎসক শহীদ সাপ্রিক,, ব্যাংকার সালাহ উদ্দিন আহমদ, সাপ্তাহিক পূর্ব দিকের কার্যকারী সম্পাদক সালাহ্ উদ্দিন ইবনে শিহাব, যুগান্তরের জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে সানোয়ার হোসেন ও প্রণীত রঞ্জন দেবনাথ প্রমুখ। বক্তাগণ বলেন- করোনার স্থায়ী ভ্যাকসিন আবিস্কার ও সহজলভ্য হয়ে উঠা এখনও অনিশ্চিত। এমতাবস্থায় হোমিও প্রতিষেধক “আর্সেনিক এ্যালবাম”কে ভরসা মনে করে এগিয়ে যাওয়াটা সময়োচিত। প্রত্যন্ত জনপদে তার প্রচারটাও জরুরী বলে উল্লেখ করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X