Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

কুলাউড়ায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরাতে তেলবাহী ট্রেনের লরির একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাইজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়। সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়।
এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধারের পর ট্রেন চলাচল স্বাভাবিক থেকে কিছুটা সময় লেগে যেতে পারে বলে জানান তিনি।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X