Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন ২০ অক্টোবর

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য পদে আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচনের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে ১৪ সেপ্টেম্বর একটি আদেশ জারি করা হয়েছে। নির্বাচন পরিচালনা-২ উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত প্যাডে এ নির্দেশ দেয়া হয়।
এ খবর ওয়ার্ডে ছড়িয়ে পড়ার পর সম্ভাব্য প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। ইতিমধ্যে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রার্থীর নাম ও ছবি পোষ্ট দেয়া শুরু করেছেন।
সম্ভাব্য প্রার্থী’র মধ্যে রয়েছেন মোঃ শাহ হেলাল, মোঃ আব্বাস উদ্দিন, মোঃ ইমরান, ম্ঃো বাবুল মিয়া, মোঃ নুরুল ইসলাম, মো নজরুল ইসলাম, মোঃ সুমন, জুসেফ আহমদ লিপু ও মোঃ সুয়েল।
উল্লেখ্য, চলতি বছরের ৬ মে সাবেক ইউপি সদস্য মোঃ ওয়াছির মিয়া মারা গেলে এ আসন শূন্য হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X