Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে রাস্তা বন্ধ করে পরিবহন শ্রমিকদের আন্দোলন

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে এক পরিবহন শ্রমিককে ধরে নিয়ে অপমান করায় রাস্তা বন্ধ করে আন্দোলন করে পরিবহন শ্রমিকরা। সোমবার বিকালে শহরের কুসুমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পরে কয়েক দফায় বৈঠকে বসে বিষয়টি সমাধান করা হয়।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মৌলভীবাজার-সিলেট রোডস্থ কুসুমবাগ এলাকায় সুমা ফুডের সামনে বিকালে একটি সিএনজি চালিত অটোরিক্সা দাঁড় করা দেখে ড্রাইভার মুকিত মিয়াকে এখান থেকে সরে যেতে বলেন ট্রাফিক সার্জন রিয়াদ। কিন্তু ড্রাইভার সরে যাননি। এ অবস্থা দেখে স্ট্যান্ডের ম্যানেজার সায়েদ আহমদ এগিয়ে আসেন। পরে ট্রাফিক সার্জন রিয়াদ ও শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ট্রাফিক ইন্সট্রাক্টর টিআইও আহম্মদ উল্ল্যাহ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তিনি কথা বলার এক পর্যায়ে ম্যানেজার সহ গাড়ি থানায় নিয়ে গেলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং শ্রমিকরা প্রায় ৩০ মিনিট আন্দোলন করেন।
তখন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা এসে শ্রমিকদের শান্ত করতে চান। কিন্তু তারা ব্যর্থ হন। পরে জেলা আওয়ামীলীগে সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল ঘটনাস্থলে এসে শ্রমিকদের শান্ত করেন এবং উনার অফিসে বসে প্রাথমিকভাবে বিষয়টি সমাধন করা হয়।
এবিষয়ে ট্রাফিক সার্জন রিয়াদ বলেন, গাড়িটি রোডে দাঁড় করে রাখায় ট্রাইভারকে অনুরোধ করছিলাম এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু সে গাড়ি না সরিয়ে আমার সাথে তর্কে জড়িয়ে পড়ে। তিনি বলেন, শ্রমিকরা একদিকে সমস্যা আমার উপর চাপিয়ে দিচ্ছে। মূলত আমার মানসম্মানক্ষুন্ন করার জন্য এটা করছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X