Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে সাংবাদিকদের ওরিয়েন্টেশন

ষ্টাফ রিপোর্টারঃ জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার সিভিল সার্জনের উদ্যোগে ইপিআই ভবনে সাংবাদিকদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসিরের পরিচালনায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ। ভিটামিন এক্যাপসুলের প্রয়োজনীয়তা নিয়ে প্রামাণ্যচিত্রভিত্তিক আলোচনা করেন মেডিকেল অফিসার ডাঃ ইকবাল হাসান। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে মৌলভীবাজারে আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৬ থেকে ১১ মাসের ২৫ হাজার ৮‘শ ২ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ১৪ হাজার ৬ শত ৬৬ জন শিশু সহ মোট ২ লক্ষ ৪০ হাজার ৪শ ৬৮ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X