Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

ধর্ষণের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ
শিক্ষার্থীদের ধর্ষণ, নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শন ও এমসি কলেজে ধর্ষণের সাথে জড়িতের বিচার নিশ্চিতের দাবীতে বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে নবযুগ ছাত্র ও যুব পরিষদ।
সংঠনের চেয়ারম্যান আজিজুল ইসলাম জয় এর সভাপতিত্বে ও মারুফ আহমদ পাবেলের পরিচালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক আলিম উদ্দিন হালিম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, সংঠনের উপদেষ্টা শাহনেওয়াজ বিল্লা, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন ও দুর্নীতি মুক্ত করন যুব ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কর্মী আব্দুস সামাদ প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X