Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

কমলগঞ্জে শ্রীগীতা শিক্ষাঙ্গনের বস্ত্র বিতরণ

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নস্থ প্রস্তাবিত বিষ্ণুপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শনিবার বিকালে শ্রীগীতা শিক্ষাঙ্গনের উদ্যোগে অসহায়দের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সঞ্জয় কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংবাদকর্মী নয়ন লাল দেবের পরিচালনায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্নব মালাকার, রহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ইন্টারন্যাশনাল সেন্টার ফর শ্রী চৈতণ্যদেব স্টাডিজ জেলা শাখার সাধারণ সম্পাদক নিত্যগোপাল সোস্বামী, নীলকান্ত সাহা ফাউন্ডেশনের সভাপতি নিরঞ্জন সাহা নিরু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিষ্ণুপদ ধর, বঙ্গবন্ধু লেখক পরিষদ জেলা শাখার সভাপতি কবি অসিত দেব, সমাজকর্মী অ্যাডভোকেট দিপক ধর, অ্যাডভোকেট ইমরান আহমদ, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট জেলা শাখার সভাপতি ইন্দ্রজিল পাল, সাধারণ সম্পাদক বাবুল দেব ও অ্যাডভোকেট প্রীতম দত্ত সজীব প্রমুখ।
এছাড়াও একুশে টিভি’র জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, আরটিভি’র জেলা প্রতিনিধি ভাস্কর হোম চৌধুরী ও বৈশাখী টিভির জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রায় শতাধিক অস্বচ্ছল দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X