Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টার
জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে মৌলভীবাজার মেয়র চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি পৌর কাউন্সিলর আসাদ হোসেন মক্কুর সভাপতিত্বে ও জেলা জাতীয় শ্রমিকলীগ জেলা সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া আহমেদ এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়ের ও সাংগঠনিক- সম্পাদ আকিকুল হোসেন সায়েক প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X