ষ্টাফ রিপোর্টারঃ
চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে মৌলভীবাজার সরকারি কলেজ ও সরকারি মহিলা কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীরা শনিবার দুপুরে পৃথক পৃথক ভাবে ৪ দফা দাবিতে কলেজের মূল গেইটের সামনে মানববন্ধন করে।
মৌলভীবাজার সরকারি কলেজের কম্পিউটার অপারেটর দেবাশীষ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার সরকারি কলেজের অফিস সহকারী ফয়েজ আহমদ, মোঃ সামছুদ্দীন, সেমিনার সহকারী মোঃ আরিফুল ইসলাম, অফিস সহায়ক মমতাজ বেগম ও কালাচান সরকার প্রমুখ।
বক্তারা বলেন চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করা না হলে সারা দেশের সরকারি কলেজের বেসরকারী কর্মচারীরা পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবে।
চার দফা দাবীসমূহের মধ্যে রয়েছে যোগদানের তারিখ হতে চাকুরী রাজস্ব খাতে স্থানান্তর করা, স্বপদে বহাল রেখে সকল প্রকার সরকারি সুবিধা প্রদান করা, চাকুরীকালীন বকেয়া পরিশোধ করা এবং বয়সের কোন উর্দ্ধসীমা না রাখা।
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার সরকারি কলেজের কর্মচারীদের চাকুরী রাজস্ব খাতে স্থানান্তরের দাবীতে মানববন্ধন







