Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে বীমা কর্মীদের সাথে নাটাবের মতবিনিময়

ষ্টাফ রিপোর্টারঃ
যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে শহরের রেষ্ট ইন হোটেলে বিভিন্ন বীমা কোম্পানীর কর্মীদের সাথে শারীরিক দূরত্ব বজায় রেখে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সহ-সভাপতি ডাঃ শফিক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাটাবের জেলা সাধারণ সম্পাদক, লেখক ও গবেষক এডভোকেট মোঃ আবু তাহের।
সংগঠনের যুগ্ন সম্পাদক সৈয়দ শাহিন মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, সিভিল সার্জন ডাঃ তউহীদ আহমদ, হীড বাংলাদেশের মেডিকেল অফিসার ডাঃ জয়িতা শাহ, বীমা কল্যাণ সোসাইটি বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মখছুদ আলী লিটন ও সমাজ কল্যাণ সম্পাদক মাসুক মিয়া প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X