Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা

ষ্টাফ রিপোর্টারঃ
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে সদর উপজেলার বাহারমর্দন এলাকায় সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমান এর বাড়িতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলে সভাপতি কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধূরী’র সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলে সাধারন সম্পাদক জিএম মোক্তাদির রাজু’র পরিচালনায়, বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ডাঃ শরীফুল ইসলাম দুলু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহ-সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধূরী শামীম, যুগ্ম সম্পাদক জাকারিয়া আল মামুন, সহ-সাধারন সম্পাদক ফরহাদ উদ্দিন ও সহ সাধারন সম্পাদক মহি উদ্দিন মুনির প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X