Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে গণপ্রকৌশল দিবস পালিত

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে গণ প্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, (আইডিইবি) এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার সকালে পৌরসভা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর হল রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
প্রকৌশলী কমরুজ্জামানের সভাপতিত্বে ও উপ-প্রকৌশলী আমিনুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র ফজলুর রহমান, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী রণধীর রায়, জালালাবাদ গ্যাসের ডেপুটি জেনারেল রবীন্দ্র কুমার সিংহা, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রেদওয়ানুর রহমান, পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইমতিয়াজ আহমেদ ও কামরান আহমদ প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X