Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১৫

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার বিকেলে মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের নিতেশ্বর এলাকার নিল আকাশ বার্গার হাউজের পাশে এ দূর্ঘটনাটি ঘটে।
গুরুত্বর আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠান।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওই গাড়িতে মাসুম আহমদ, সাফওয়ান ও জাবেদসহ কয়েকজন কলেজ ছাত্রও ছিলো।
গাড়িতে থাকা অলি আহমদ জানান, আমরা শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে ওই গাড়িতে উঠি। ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল। ওই এলাকায় রাস্তা সংস্কার কাজ চলছে। অপর দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি হলে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, বাসটি (ঢাকা মেট্রো-ব ১১-৩১৬৫) শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজার দিকে আসছিলো। দূর্ঘটনার পর থেকে ড্রাইভার পালাতক রয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X