Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে কালেক্টরেট সহকারী সমিতির পূর্ন দিবস কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার: ১৩-১৬তম গ্রেড আদায়ের লক্ষ্যে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) এর গৃহীত ও বাস্তবায়িতব্য কর্মসূচীর অংশ হিসেবে পূর্ন কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির মৌলভীবাজার জেলা শাখা।
১৫ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ পূর্নকর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ কালেক্টরেট সহকারি সমিতি, মৌলভীবাজার শাখার সভাপতি এম এ কাওছার, সহ সভাপতি তপন কান্তি ধর, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান। বক্তারা বলেন ঢাকা প্রেসক্লাবে মহা সমাবেশের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচী ঘোষনা করা হবে। পূর্ন কর্মবিরতিতে মৌলভীবাজার জেলার শাখার সকল কর্মচারিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X