Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

গণমাধ্যম কর্মীরাই করোনাকালে সঠিক দায়িত্ব পালন করেছেন—পিআইবি মহাপরিচালক

ষ্টাফ রিপোর্টারঃ গণমাধ্যম কর্মীরাই করোনাকালে সঠিক দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকদের কাজ দিন দিন কঠিন হচ্ছে। একাত্তরের স্মৃতি নিয়ে সাংবাদিকদের আরও কাজ করতে হবে। মুক্তিযোদ্ধা পরিবারের খোঁজ খবর নিতে হবে। নিহত মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের জন্য অনুসন্ধানী প্রতিবেদন করতে হবে। বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) উদ্যোগে মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত ৩ দিনব্যাপী অনুসন্ধানীমূলক রিপোর্টিংয়ের সমাপনী অনুষ্ঠানে বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরের কথাগুলো বলেন বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটের (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ।
তিনি আরও বলেন, সারা দেশে নামধারী সাংবাদিকদের কারণে মূলধারার সাংবাদিকদের সম্মানহানি হচ্ছে। অনেকে আছে লিখতে পারেনা তবে পত্রিকা বাহির করে। অনেক বড় বড় সাংবাদিক কিন্তু নিউজ করেন না। আবার কিছু পত্রিকা আছে কেবল মাত্র পুলিশের। তারা বড় করে পুলিশের নিউজ ছাপায়। তিনি বলেন, পেশাদার অনেক সাংবাদিকদের করোণাকালে প্রণোদনা দেয়া হয়েছে। সময়ের ব্যবধানে সবাইকে প্রণোদনা দেয়া হবে। এ কাজ অব্যাহত আছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম। পিআইবি’র প্রশিক্ষক শাহ আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, বকশি ইকবাল আহমদ ও বকশি মিছবাহুর রহমান প্রমুখ। প্রশিক্ষণে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা অংশ গ্রহণ করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X