Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজার জেলা যুব কল্যাণ সংস্থার কমিটি গঠন

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা যুব কল্যাণ সংস্থার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার রাতে শহরের রেষ্ট ইন হোটেলে প্রধান নির্বাচন কমিশনার মোঃ আক্তারুজ্জামান ও নির্বাচন কমিশনার শেখ রুমেল আহমদ এর স্বাক্ষরিত প্যাডে আলিম উদ্দিন হালিমকে সভাপতি ও মোঃ নুরুল হককে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খালেদ চৌধুরী ও এ কে এম আখলু প্রমুখ।
পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মিলাদ আলী, সহ-সভাপতি মোঃ ইকবাল, জুনেদ আহমদ, বাছন আহমদ, হারুনুর রশিদ (আরজান), মোঃ রেজাউল ইসলাম সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল মিয়া, মোহাম্মদ আলী টিপু, মোহাম্মদ ফজলুর রহমান, সহিদুল ইসলাম রিপন, বদরুল আহমদ (মজনু) ও সোহেল আহমদ প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X