Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ট্রাক চাপায় প্রাণ গেল হিজরার

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার শহরের চাঁদনীঘাট ব্রীজের পাশে ট্রাক চাপায় অঞ্জনা (৩৫) নামের তৃতীয় লিঙ্গের এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক।
প্রত্যক্ষদর্শীরা জানান, মারা যাওয়া ব্যক্তিসহ আরও দুইজন রাস্তার পাশেই এক পথচারীর সাথে বাকবিত-ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তাদের মাঝে ধস্তাধস্তি শুরু হয় এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিটি (হিজড়া) সড়ক দিয়ে যাওয়া ট্রাকের নিচে পড়ে যান। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাক চাপায় মৃত্যু হয়। আমরা স্পটে আছি, যাচাই করতেছি আসলে ঘটনাটা কি। সঠিকভাবে কেউ কিছু বলছেন না।
এদিকে ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X