Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বিজয় দিবস পালন

ষ্টাফ রিপোর্টারঃ
যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সকালে স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় স্মৃতি সৌধে পুষ্প স্তবক অর্পন করতে আসা বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্ঠা লেখক ও গবেষক এডভোকেট আবু তাহের, সিনিয়র এডভোকেট আব্দুল মতিন, যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি প্রভাষক জসীম উদ্দিন, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, শেখ বোরহান উদ্দিন (রঃ) ইসলামী সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব ও এম এ সামাদ প্রমুখ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X