Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে শিবির নেতার উপর অতর্কিত হামলা

ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তানভীর আহমদের উপর অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা। ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে শিবির নেতা তানভীর প্রোগ্রাম শেষে বাসায় ফেরার পথে হামলার শিকার হন। এসময় তানভীরের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ যখন জানতে পারে তানভীর শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। তখন তারা তানভীরকে হাসপাতালে চিকিৎসা দেয়নি।
এবিষয়ে তানভীরের পরিবারের সদস্যদের সাথে কথা হলে তারা বলেন, ছাত্রলীগ নেতা মাহমুদ এইচ খান ও তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে তানভীরকে মারধর করে। তানভীরকে হত্যাকরাই ছিল তাদের টার্গেট। এই ঘটনায় তানভীরের পরিবার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অপারগতা প্রকাশ করে। এঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য তাদের হুমকি দেয়।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, আমরাও ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X