Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন

ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় মৌলভীবাজার থেকে ভার্চুয়াল আলোচনা সভায় সংযুক্ত হন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত ও দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু প্রমুখ।
বক্তারা বলেন, অন্য সবগুলো মন্ত্রণালয়ের পাশাপাশি ভুমি মন্ত্রণালয়ও দ্রুত গতিতে ডিজিটালাইজেশন হচ্ছে। ভূমি হতে প্রাপ্ত সকল মৌজার খতিয়ান এখন অনলাইনের মাধ্যমে পাওয়া যাবে। ই-মিউটেশনের মাধ্যমে এখন জনগন নিজ ঘরে বসেই নামজারির আবেদন করতে পারবে এবং ঘরে বসেই ডাক যোগাযোগের মাধ্যমে হাতে পাবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X