Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে বিআরটিসি বাসে হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ  সিলেট-মৌলভীবাজার সড়কে চলাচলকারী বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস সার্ভিসে হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টায় মৌলভীবাজার পৌর শহরের বেরিরপার এলাকায় মৌলভীবাজারের সর্বস্থরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
ছালেহ আকরাম রিপন এর সভাপতিত্বে ও এম এ সামাদের পরিচালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জোহুরা আলাউদ্দিন, কুতুবউদ্দিন সোহেল, খালেদ চৌধুরী, এম মুহিবুর রহমান মুহিব, মামুনুর রশীদ, নিখিল তালুকদার, তাকবীর হোসাইন মান্না, আবু সুফিয়ান ও মো আলী প্রমুখ।
মৌলভীবাজারবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে গত ২৭ ডিসেম্বর সিলেট থেকে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল রুটে চালু হয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাস সার্ভিস। একই দিনে সিলেট থেকে হবিগঞ্জ রুটেও বাস সার্ভিস চালু হয়। কিন্তু বিআরটিসি বাস বন্ধ করতে ওই দিনই ভাঙচুর চালিয়েছে কতিপয় পরিবহন শ্রমিকরা। এতে তাৎক্ষণিকভাবে সিলেট-হবিগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ করা হয়। শ্রমিকরা এসে বিআরটিসি কাউন্টারে তালা লাগিয়ে দেয় এবং ম্যানেজারের সরকারি গাড়ি ভাঙচুর করে।
এদিকে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X