Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ৮ কাউন্সিলার প্রার্থীর মনোনয়ন বাতিল

ষ্টাফ রিপোর্টারঃ
তৃতীয় ধাপের মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ৮ কাউন্সিলার প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। প্রার্থীদের মনোনয়ন যাছাইবাছাই শেষে রোববার বিকালে এ সিদ্ধান্ত দেন জেলা অতিরিক্ত রিটারনিং অফিসার মামুনুর রশিদ। তবে মেয়র কিংবা মহিলা কাউন্সিলারদের মনোনয়ন বাতিল হয়নি।

এর মধ্যে ২নং ওয়ার্ডে ১, ৩নং ওয়ার্ডে ২, ৪নং ওয়ার্ডে ১, ৫নং ওয়ার্ডে ১, ৭নং ওয়ার্ডে ১ ও ৯নং ওয়ার্ডে ২জন।

জানা যায়, মেয়র পদে ৩, কাউন্সিলর পদে ৩১ এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলার পদে ১০ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়ে ছিলেন।
মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করছেন বর্তমান মেয়র ও জেলা আ”লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, বিএনপির অলিউর রহমান ও স্বতন্ত্র আ’লীগ বিদ্রোহী সাইফুর রহমান বাবুল।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X