Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগরে ক্রিকেট টুর্ণামেন্টের সমাপনী খেলা ও প্রাক্তন শিক্ষক সংবর্ধনা

রাজনগর প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে ঐতিহ্যবাহী রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের নিয়ে ব্যাচ ভিত্তিক ক্রিকেট টুর্ণামেন্টের সমাপনী খেলা ও পরে প্রাক্তন শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত ৬ মার্চ শনিবার বিকেলে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমানের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কন্দর্প কুমার ভট্টাচার্য্য, মোঃ রফিক, আব্দুল মনাফ বিএসসি, মোঃ আমিনুর রশিদ, মাওলানা আব্দুল করিম।
এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুব্রত কুমার সোম, প্রাক্তন ছাত্র দেওয়ান মিছবাহুল মজিদ কালাম, সাহেদুজ্জামান মনাই, শামীম খান, নিবারণ ঘোষ ভজন, শাহ পাবলু, আবুল হাসেম পিপলু, হারুন অর রশীদ, পিন্টু আহমদ, জহির আহমদ জোয়াহির, মিনহাজ মিয়া, শেখ তোফায়েল আহমদ রুকন প্রমুখ।
টুর্নামেন্ট উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গন। খেলায় ৮০’র দশকের প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে সদ্য বিদায়ী ২০২০ ব্যাচের শিক্ষার্থীরা আলাদা আলাদা টিম নিয়ে অংশগ্রহণ করে। প্রাক্তন শিক্ষকদের কাছে পেয়ে শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় শিক্ষকরাও স্নেহ-মায়ায় শিক্ষার্থীদের কাছে টেনে নেন।
সমাপনী খেলায় চ্যাম্পিয়ন ২০২০ ব্যাচকে ১২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২০১২ ব্যাচ। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমকে নগদ প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন সংবর্ধিত অতিথিরা।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X