Skip to content
সংবাদ বিস্তারিত
কমলগঞ্জ

আনন্দগন পরিবেশে দলই চা বাগানে চা পাতা চয়ন শুরু

লেখার আকার

ষ্টাফ রিপোর্টারঃ
চা শ্রমিক, বাগান পঞ্চায়েত, কর্মকর্তা ও কর্মচারিদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানে পাতা চয়ন-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার শুক্রবার রেওয়াজ অনুযায়ী পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চা পাতা চয়ন শুরু হয়।
এরপর স্থানীয়ভাবে ‘পাতি উৎসব’ হিসেবে পরিচিত চা পাতা চয়ন উৎসবে সকলকে মিষ্টিমুখ করানো এবং চা শ্রমিকদের পুরস্কৃত করা হয়।
এসময় প্রধান অতিথি হিেেসবে উপস্থিত ছিলেন সিলেট টি কোম্পানীর এজিএম মোঃ খালিদ মঞ্জুর খান। তিনি বলেন, চা-এর কাপের প্রতিটি চুমুকে জড়িয়ে আছে অসংখ্য শ্রমিক-কর্মকর্তা ও ত্যাগী মানুষের শ্রম। যার মূল্যায়ন কখনো অর্থ দিয়ে করা যায় না। চা শিল্প একটি ঐতিহ্যবাহী শিল্প। চা শিল্পকে এগিয়ে নিতে হলে মালিক, কর্মকর্তা ও শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টা একান্ত প্রয়োজন। তিনি আরও বলেন, দানবীর আলহাজ্ব রাগীব আলী নিজের কোন স্বার্থ ব্যতীত শ্রমিকদের স্বার্থেই দলই চা বাগান চালু রেখেছেন। তারই ধারাবাহিকতায় মৌসুমের প্রথম এ বছর চা পাতা চয়নের উদ্বোধন করা হয়েছে। শ্রমিকদের আন্তরিকতার মধ্যদিয়ে আশাতীত উৎপাদন সম্ভব হবে বলে তিনি আশ্বাবাদী।
সহকারী বাগান ব্যবস্থাপক মোঃ গোলাম জাকারিয়া বলেন, অবহেলিত ও বঞ্চিত জনগোষ্টি হিসেবে চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে দলই চা বাগান সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে। চা শ্রমিকদের আবাসন, চিকিৎসা, শিক্ষা ও জীবনমানের উন্নয়নে আমাদের মালিক সর্বদা কাজ করে যাচ্ছেন। তিনি ব্যবসার চেয়ে বাগানের উন্নয়নকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী ব্যবস্থাপক আলী আহাদ, ফ্যাক্টরী সহকারী ব্যবস্থাপক আব্দুর রউফ মৃদুল, হেডক্লার্ক আব্দুল কাদির, চা বাগান পঞ্চায়েত সম্পাদক সেতু রায় ও টিলা ইনচার্জ আব্দুল মতিন প্রমুখ।
এছাড়াও বাগানের স্টাফ ও চা শ্রমিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে বাগানের অতিথিরা চা শ্রমিক মহিলাদের মধ্যে শাড়ি ও খাবার বিতরণ করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X