Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে সড়ক বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

ষ্টাফ রিপোর্টারঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার সড়ক বিভাগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়।
বুধবার সকালে মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সড়ক বিভাগের হলরুমে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী প্রকৌশলী আরিফুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুদ্দিন আহমদ ও উপ-বিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার ও জ্যোতিষ গোস্বামী প্রমুখ।
এছাড়াও সড়ক বিভাগের সর্বস্থরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে দুপুরে সড়ক বিভাগের উদ্যোগে ২’শ ৬৫ জন এতিমের খাবারের ব্যবস্থা করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X