Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগরে প্রবাসীর উদ্যোগে রাস্তা সংস্কার

রাজনগর প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাওর কাউয়াদীঘির পূর্বাঞ্চলের কৃষকরা হাওরে চলাচলের জন্য রাস্তা সংস্কার করে দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী জহিরুল ইসলাম বাচ্ছু। এতে আনন্দিত স্থানীয় কৃষক, খামারী ও রাখালরা। বাচ্ছু উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মো.ইসমাইল মিয়া’র ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পাঁচগাঁও ও মনসুরনগর ইউনিয়নের প্রায় ১৫ গ্রামের মানুষ হাওরে চলাচলের জন্য কোন রাস্তা নেই। যুগ যুগ ধরে তাদের দূর্ভোগ পুয়াতে হচ্ছে। খেতের জমিতে কাজ করতে ও মাঠে গরু মহিষ চড়াতে হয় কষ্ট করে। এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সাথে একাধিক বার এ রাস্তাটি সংস্কারের জন্য যোগাযোগ করলেও এর কোন সুরাহ পাননি। সর্বশেষে জহিরুল ইসলাম বাচ্ছু তার নিজেস্ব অর্থায়নে কুবজার এলাকায় এ রাস্তা করে দেন। এতে আনন্দিত এলাকার কৃষক, রাখাল ও সাধারন মানুষ।
কৃষক শাহাজান মিয়া, সেপুর সহ অনেকেই বলেন, হাওরে চলাচলের জন্য রাস্তার জন্য আমরা অনেক কষ্ট করেছি। এখন রাস্তাটি হলে আমাদে কষ্ট কিছুটা হলেও কমে আসবে।
একাধিক খামারী ও রাখাল বলেন, আমরা প্রতিদিন গরু মহিষ নিয়ে হাওরে খোলা মাঠে চড়াতে যাই। কিন্তু কোন রাস্তা না থাকার কারনে অনেক সমস্যা হতো। কোথায়ও কোথায়ও পানি ও কাঁদার মধ্য দিয়ে নিয়ে যেত হয়।
যুক্তরাজ্য প্রবাসী জহিরুর ইসলাম বাচ্ছু বলেন, হাওরে বোর ফসল বুনতে ও হাওর থেকে ধান আনতে প্রতি বছর চরম দূর্ভোগের মধ্যে পড়েন এলাকাবাসী। রাখালরা মাঠে গরু, মহিষ নিয়ে যেতে কষ্টেয় পড়েন। এ সব সমস্যার বিষয় নিয়ে এলাকার লোকজন আমার সাথে যোগাযোগ করলে আমি তাদের ন্যায্য দাবির কথা ভেবে তাদের কষ্ট লাগবের জন্য আমি রাস্তাটি নির্মাণ করে দেই।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X