Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

রাজনগরের কামালের বাড়ি থেকে সৌদি নাগরিকের মালামাল জব্দ

ষ্টাফ রিপোর্টারঃ
সৌদিআরব থেকে বাড়িতে ফেরার পথে এক সৌদি নাগরিকের ব্যাগ অভিনব কায়দায় চুরি করে নিয়ে আসেন মৌভলীবাজারের রাজনগর উপজেলার মজিদপুর গ্রামের সৌদিআরব প্রবাসী কামাল। পরে সৌদি নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করে রাজনগর থানা পুলিশ ব্যাগ জব্দ করে ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে পাঠায়। বিমানবন্দর কর্তৃপক্ষ সৌদি এয়ারলাইন্স এর মাধ্যমে সৌদি নাগরিকের কাছে তার ব্যাগ ও মালামাল হস্থান্তর করে।
জানা যায়, চলতি বছরের ২৭ জানুয়ারী বাড়িতে আসতে সৌদিআরবের জেদ্দা থেকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠেন কামাল। পরে অন্য একটি বিমানে ট্রানজিট দিতে দাম্মাম বিমানবন্দরে লামেন কামাল। দাম্মাম বিমানবন্দর থেকে অভিনব কায়দায় সৌদিআরব নাগরিকের ১টি ব্যাগ চুরি করে বাড়িতে নিয়ে আসেন কামাল। সৌদি নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে কামালকে সনাক্ত করে দাম্মাম এয়ারলাইন্স কর্তৃপক্ষ ও হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
এবিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম বলেন, কামালকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে ব্যাগটি ভুলে তার সাথে চলে এসেছে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগীতায় ব্যাগ ও ব্যাগের সাথে থাকা অন্যান্য জিনিষ জব্দ করে শাহ জালাল বিমান বন্দরে পাঠানো হয়।
শাহ জালাল বিমানবন্দর আর্ম পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, আমাদের কাছে অভিযোগ আসার পরে আমরা সিসিটিভির ফুটেজ দেখে সেই ব্যক্তিকে সনাক্ত করি এবং তার বিস্তারিত তথ্য সংগ্রহ করি। প্রথমে ফোন দিলে সে চুরির কথা অস্বীকার করে। এ ব্যাগে প্রায় ৪/৫ লক্ষ টাকার মালামাল ছিল। বাড়িতে এসে সে এগুলো খরচ করে ফেলে। পরবর্তীতে স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যের সহযোগীতায় পরিশোধ করে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X