Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে ২৭ মামলায় ৩৫ হাজার জরিমানা

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে চলমান লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় রোববার দিনব্যাপি সদর উপজেলার গিয়াসনগর, মোকামবাজার, সরকারবাজার, কাজিরবাজার এবং পৌর শহরের ঢাকা বাসস্ট্যান্ড ও বেরীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি ও যথাযথ কর্তৃপক্ষের অন্যান্য নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ২৭ মামলায় ৩৫ হাজার ৬’শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এর মধ্যে কাজিরবাজার এলাকার জ্যোতি সিএনজি ফিলিং স্টেশনকে ১৫ হাজার ও শ্রীরামপুর এলাকায় ইত্যাদি ফার্ণিচারকে ১০ হাজার জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা, অর্ণব মালাকার, মৌসুমী আক্তার ও সানজিদা রহমান।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X