Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে পৌর মেয়রের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার পৌর শহরের শমসেরনগর রোডের ব্যবসায়ীদের সাথে বৃহস্পতিবার রাতে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় শমসেরনগর রোড ব্যবসায়ী সমিতি পক্ষ থেকে পৌর মেয়র মোঃ ফজলুর রহমান ও নব নির্বাচিত ১নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট পার্থ সারথি পালকে সংবর্ধনা দেয়া হয়।
ব্যবসায়ী সমিতির সভাপতি শাহ ফয়জুর রহমান রুবেল এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ বদরুল ইসলাম এর পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আ’লীগের সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী সাহেদ, নব নির্বাচিত কাউন্সিলর এডভোকেট পার্থ সারথি পাল, ব্যবসায়ী আব্দুল মতিন বক্স, মাহমুদুল হাসান, কামাল হোসেন, দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ ও পরিবহণ শ্রমিক নেতা সনজিৎ চন্দ্র প্রমুখ।
এছাড়াও শমসেরনগর রোডের বিভিন্ন স্থরের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা ব্যবসা সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা মেয়রের সামনে উপস্থাপনা করেন। এ সময় মেয়র একটি আধুনিক শহর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X