Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে মেডিকেল কলেজের দাবিতে ভোর ৬টায় মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজের দাবিতে মানববন্ধন করেছে জেলা শরীরচর্চা সোসাইটি। বৃহস্পতিবার ভোর ৬টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনে মাসুক উদ্দিনের সভাপতিত্বে ও মাষ্টার আব্দুল বাছিতের পরিচালনায় বক্তব্য রাখেন এডভোকেট অমূল্য কুমার ঘোষ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া, মৌলভীবাজার জামেয়া ইসলামীয়ার প্রিন্সিপাল মাওলানা শেখ আব্দুল হক, শরীরচর্চা সোসাইটির সদস্য আব্দুল মতিন, জামাল আহমদ, এডভোকেট আব্দুল আহাদ, প্রফেসর শাহ গিয়াস উদ্দিন, ফয়ছল আহমদ, আব্দুল হান্নান, মুক্তাদির হোসাইন, যুগান্তর জেলা প্রতিনিধি হোসাইন আহমদ, মো. মুজিবুর রহমান, সৈয়দ সাইফুর রহমান, মানজু মিয়া সরকার, ফরিদ আহমদ চৌধুরী ও অজিত দত্ত।
এসময় শরীরচর্চা সোসাইটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জেলার ২৫লাখ নাগরিকের প্রাণের দাবি মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ। এই দাবিটি এখন গণদাবিতে পরিণত হয়েছে। সরকার প্রধান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের সেই দাবিটি মেনে নিয়ে মেডিকেল কলেজের অনুমোদন অতিসত্তর না দেওয়া হলে আন্দোলনকে আরও বেগবান করা হবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X