Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত

বিশেষ প্রতিনিধিঃ
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মৌলভীবাজারে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে মৌলভীবাজার-ঢাকা আঞ্চলিক মহাসড়কের কদুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ২ জন নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, জেলার কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা শিক্ষক আব্দুল মুহিত ও জুড়ী উপজেলার কোনাগাঁও গ্রামের মোঃ রফিক উদ্দিন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ঢাকা থেকে মালবাহি ট্রাক মৌলভীবাজার আসার পথে সদর উপজেলার কদুপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান। এসময় গাড়িতে থাকা অপর ২জন গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
তবে এ সংবাদ লেখা পর্যন্ত আহত করো পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X