Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

অক্সিজেন নিয়ে শষ্কায় মৌলভীবাজারবাসী

বিশেষ প্রতিনিধিঃ
দেশে সংক্রমন বৃদ্ধির কয়েকটি জেলার মধ্যে প্রবাসী অধ্যূষিত ও সীমান্তবর্তী মৌলভীবাজার জেলা অন্যতম। গত কয়েকদিন যাবত করোনা নমুনা পরীক্ষা গড়ে অর্ধেকই পজেটিভ আসছে। এনিয়ে দুশ্চিন্তায় রয়েছেন জেলাবাসী। দিন দিন করোনা রোগীর সংখ্যা বাড়লেও সে আলোকে বাড়ানো হচ্ছে না আইসিইউ, সিসিইউ কিংবা অক্সিজেন শয্যা। তবে সিভিল সার্জন বলছেন তাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও এখন পর্যন্ত জেলার কোনো হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়নি। এনিয়ে কোনো তৎপরতা দেখা যাচ্ছে না জেলা স্বাস্থ্য বিভাগের।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলা সদর হাসপাতালে ৩০৫টি এবং অন্যান্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৫০টি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। জেলার সচেতন মহল মনে করছেন রোগীর তুলনায় এগুলো কিছুই না।
জেলা সিভিল সার্জনের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার ১৩০ জনের মধ্যে পজেটিভ এসেছে ৫২ জনের। শনাক্তের হার ৪০ শতাংশ। এ সংবাদ লেখা পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭ জন এবং মারা গেছেন ৩৫ জন।
এবিষয়ে সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, অক্সিজেন সংকট হবে বলে মনে করছি না। সরকারের পাশাপাশি অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন। যা মজুদ করে রাখা হয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X