Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা মৌলভীবাজারে আটক

স্টাফ রিপোর্টারঃ
রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা শরণার্থীকে মৌলভীবাজার শহর থেকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২ জুলাই) রাতে শহরের চুবরা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। তথ্য নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান।
তিনি বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয়েছি তারা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প থেকে এখানে এসেছে। এদের মধ্যে একজন নারী, ছয়জন পুরুষ ও সাতজন ছেলে ও মেয়ে শিশু রয়েছেন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, কোনভাবে তারা উখিয়া শরনার্থী ক্যাম্প থেকে বের হয়েছে এসেছে। এরপর কয়েকদিন চট্রগ্রামে অবস্থান করে কাজের সন্ধান চালিয়েছে। সেখানে মানুষ তাদের কাজ পাওয়ার জন্য সিলেটের দিকে আসার জন্য বলেছে। সে জন্য তারা মৌলভীবাজার আসে। এখানে তারা দুইদিন পূর্ব এসেছিল। এসে কাজের অনুসন্ধান করেছে।

তিনি বলেন, আজ সন্ধ্যায় আমাদের টিম লকডাউন বাস্তবায়নের জন্য মাঠে ছিল। শহরের চুবড়া এলাকায় তাদের দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে তাদের থানায় নিয়ে আসা হয়। এখানে প্রথমে তারা স্বীকার করে নি। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেছেন।
এএসপি জিয়াউর রহমান আরো বলেন, আমার এখান আইনি প্রক্রিয়ায় যাব। তাদেরকে পুনরায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠানোর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X