Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বাদশা

ষ্টাফ রিপোর্টারঃষ্টাফ রিপোর্টারঃ
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাকালুকি যুব সাহিত্য পরিষদের উপদেষ্ঠা বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ বাদশা’কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার রাত ১২.৪৫ মিনিটে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
রোববার বাদ জোহর মৌলভীবাজার জেলা জামে মসজিদে তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা পূর্বে রাষ্ট্রীয়ভাবে তার প্রতি গার্ড অব অনার করা হয়। বাদ আসর দ্বিতীয় জানাযা শেষে জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল তার নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়।
তিনি ‘হাওর বাঁচাও-কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ’এর সভাপতিও ছিলেন। প্রবীণ নেতার মৃত্যুতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ শোক প্রকাশ করেছেন। তিনি ১৯৭১ সালে দেশ স্বাধীনের সময় পাকিস্থানী হানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করেছেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X