Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

মৌলভীবাজারে ডাকাতি মামলার রহস্য উদঘাটন পাইপগান ও কার্তুজ উদ্ধার

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সংঘটিত ডাকাতি রহস্য উদঘাটন করেছে পুলিশ। এর সাথে জড়িত আসামীদেরও অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহুতা। বুধবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সব তথ্য জানান পুলিশ সুপার মোঃ জাকারিয়া।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য থেকে জানা যায়, চলতি মাসের ১৬ জুলাই রাতে জেলার কুলাউড়া উপজেলার আশ্রয়গ্রামে মোঃ ইকরাম আলীর বাড়ি’র কলাপসিবল গেইটের তালা এবং দরজার লক ভেঁঙ্গে ঘরে প্রবেশ করে ডাকাতরা। এসময় তারা রামদা, ছুরি ও লোহার শাবল দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে ১১ লক্ষ ৬৫ হাজার ৬’শ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
পরবর্তীতে কুলাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল হুতা মিলাদ মিয়াকে ঢাকার কেরানিগঞ্জ থেকে ২৭ জুলাই গ্রেফতার করে। তার নেতৃত্বে এই ডাকাতির ঘটনা সংঘঠিত হয়। পরবর্তীতে মিলাদের দেয়া তথ্য মতে কুলাউড়া উপজেলার টিলাগাঁওয়ের একটি পরিত্যক্ত দোকান থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মিলাদের উপর কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে ডাকাতির ঘটনার পরের দিন ১৭ জুলাই কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ঘটনার সাথে জড়িত আব্দুল মজিদ ওরফে পিচ্চি মজিদ (২) আব্দুস সাত্তার রাজু (৩) আল-আমিন (৪) সালাহ উদ্দিন (৫) ইলিয়াস মিয়া (৬) হারুন মিয়া’কে বিভিন্ন সময় অভিযান চালিয়ে গ্রেফতার করে ইতিমধ্যে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X