Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

বিএনপি নেতাদের রাষ্ট্রপ্রতির কাছে ক্ষমা চাওয়ার পরামর্শ দিলেন—মাহবুবুল আলম হানিফ

ষ্টাফ রিপোর্টারঃ
বিএনপি নেতাদের উদ্দেশ্য করে কেন্দ্রীয় আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, প্রতিদিন প্রেসক্লাবের সামনে গলা না ফাটিয়ে ভুলের জন্য রাষ্ট্রপ্রতির কাছে ক্ষমা চান। এটাই উত্তম কাজ। খালেদা জিয়া মারা গেলে বিএনপির অনেক নেতা আছেন খুশি হবেন। মঙ্গলবার রাতে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও মৌলভীবাজার দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে বিজয়ের অগ্রযাত্রায় ৫০ বছরে বাংলাদেশ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরের কথা বলেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়া যেমন একজন প্রধানমন্ত্রী ছিলেন তেমনী একজন দুর্নীতিবাজ। তার নেতৃত্বে দুর্নীতি হয়েছে। দুর্নীতি প্রমাণিত হওয়ায় আদালত তার বিরুদ্ধে রায় দিয়েছে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দৃষ্টি কোণ থেকে খালেদাকে কারাগার থেকে বের করে চিকিৎসার সুযোগ দিয়েছেন। যার কারণে তিনি উন্মুক্ত আলো বাতাস খেতে পারছেন।
মাহবুবুল আলম হানিফ বলেন, ৭১’এ পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। জিয়াউর রহমান আদর্শিকভাবে স্বাধীনতা বিরোধীদের পক্ষে ছিলেন। স্বাধীনতা বিরোধীদের নিয়েই সে সরকার গঠন করেছে। তিনি বলেন, লোডশোডিং কি তরুণ প্রজন্ম ভুলে গেছে। গোঠা পৃথিবীর মানুষ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে দেখছে।
মৌলভীবাজার দি চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন এর পরিচালনায় ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও জাতীয় সংসদ সদস্য নেছার আহমদ, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়–য়া, সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ মোহাম্মদ জাকারিয়া ও পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X