Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে আলোচিত ছিল দিনে-দুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি:
ক্যালেন্ডারের পাতার দিকে তাকালেই দেখা যাবে ইংরেজী নতুন বছরের শুরু। ২০২১ সালের বছরের প্রথম দিনটি যেমন ছিল শুক্রবার তেমনি শেষ দিনটিও শুক্রবার। বছরটি কেমন কেটেছিল মৌলভীবাজারবাসীর। বিশেষ করে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি। সেই দিকে তাকালেই ২০২১ সালটি ছিল জেলাবাসীর জন্য কঠিন সময়। এ বছরের শেষের দিকে ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে জেলাব্যাপি দফায় দফায় সংঘর্ষ হয়। এবছর জেলার কয়েকটি ঘটনা দেশব্যাপি আলোচিত হয়েছে। আলোচিত ঘটনাগুলোর রেশ অনেকটাই রয়ে গেছে এখনও। এ বছরে মৌলভীবাজারের আলোচিত ঘটনাগুলোর মধ্যে উল্লেখ যোগ্য হলো-

ট্রেনের ধাক্কায় শিশুসহ ৩জন নিহত: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা রেলস্টেশনের কাছে ৫ সেপ্টেম্বর ট্রেনের ধাক্কায় বরযাত্রীবাহী মাইক্রোবাসের শিশুসহ ৩ আরোহী নিহত হন। এ ঘটনায় সিলেট বিভাগ জোড়ে শোকের ছায়া নেমে আসে। গুরুত্বর আহত হয়েছেন পাঁচজন। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মাইক্রোবাসে করে বরের আত্মীয়স্বজন কনের বাড়িতে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি রেললাইন পাড়ি দেয়ার সময় ছুটে আসছিল ট্রেন। একপর্যায়ে ট্রেনটি মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে ঠেলে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায়।

দিনে দুপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা: জেলার কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলামকে ৩১ অক্টোবর দুপুরে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মাইক্রোবাস নিয়ে এসে দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় সিলেট উমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল মারা যান। পরের দিন ওই হত্যাকান্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশ-বিদেশ শুরু হয় আলোচনা-সমালোচনা। পরে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাইজদিহি পাহাড় ও মৃত্তিঙ্গা চা বাগানে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে ওই ঘটনার সাথে সংশ্লিষ্ট তোফায়েল মিয়া (৩৫) ও শহীদ মিয়া (৪০) নিহত হয়।
প্রবাসীর বাবাকে পেটালেন ছাত্রলীগ নেতা: মৌলভীবাজারের জুড়ীতে কলা খেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন সাবেল এক প্রবাসীর বাবাকে ধরে পেটানোর ঘটনাটি জেলা জুড়ে আলোচিত হয়। নাইম আহমদ কয়েকদিন আগে দুবাইয়ে বসে কলা খাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে পোস্ট করে লিখেন ‘কলা খাচ্ছি, আরাম পাচ্ছি’। এ ছবি দেখে ক্ষিপ্ত হন উপজেলা ছাত্রলীগ সভাপতি।
শ্রীমঙ্গলের ব্যবসায়ীকে রাজনগরে হত্যা: পাওনা টাকার জের ধরে রাজনগর উপজেলায় শ্রৗমঙ্গলের ব্যবসায়ী লক্ষন পাল খুন হন। ১২ মার্চ রাতে পাঁচগাঁও ইউনিয়নের আজাদের বাজারের মুদির দোকানি বরেন্দ্র দেব ৫ জন সহযোগী নিয়ে এই হত্যা কান্ডটি ঘটান।

যুবককে কুপিয়ে হত্যাঃ রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের নিজগাঁও এলাকায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ১৭ নভেম্বর আব্দুল মালেক নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
হাকালুকি হাওরে বৃক্ষ নিধনঃ দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের বড়লেখা অংশের বৃক্ষ নিধন করেছে একটি প্রভাবশালী মহল। এ বিষয়ে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর একাধিক মামলা হয়। পাশাপাশি জেলা জুড়ে সচেতন মহল খুব প্রকাশ করেন।

বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বন্ধুর ছুরিকাঘাতে ১৭ জুলাই শরীফ নামে এক যুবক খুন হন। মৃত্যুর আগমুহূর্তে সজীব নামে তার এক বন্ধু তাকে ছুরিকাঘাত করেছে বলে জানান শরীফ। শ্রীঙ্গল শহরের কলেজ রোডে প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
চলন্ত ট্রেনে প্রতিবন্ধী তরুণী ধর্ষণঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলন্ত ট্রেনে প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের শিকার হন। ধর্ষণের অভিযোগে পুলিশ ট্রেনের সহকারী জেনারেটর চালক জাহিদ ওরফে জাবেদ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
স্বামীর হাতে স্ত্রী খুনঃ জেলার শ্রীমঙ্গলে ঘর বানানোর টাকা না দেয়ায় বড়বোনের বাড়িতে স্বামীর ছুরিকাঘাতে ১ এপ্রিল খুন হয়েছেন মোছাম্মৎ সাহিমা আক্তার।
আ’লীগের দুই গ্রুপের দাওয়া-পাল্টা দাওয়াঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় আওয়ামীলীগের দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ ১০৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ ঘটনায় ২ পুলিশ সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি ময়নু খান সহ অন্তত ১৫ জন আহত হন। তখন উভয় পক্ষ পরস্পরের উপর ইট-পাটকেল ছোঁড়ে এবং দশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ সময় একটি পক্ষ দেশীয় পাইভগান ব্যবহার করে।
এছাড়াও জেলাজুড়ে আলোচনায় ছিল স্থানীয় ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন বন্টনে লঙ্কাকান্ড। বিদ্রোহী প্রার্থীদের গোপনে দলীয় নেতারা সহযোগীতা করেন। যার ফলে নৌকার ভরাডুবি হয়।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X