Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারের সাংবাদিক আবুল কালাম জিলা’র ইন্তেকাল

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারের প্রবীণ সাংবাদিক ও সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট আবুল কালাম জিলা ইন্তেকাল করেছেন। বুধবার সকাল ৬ টায় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। সাংবাদিক আবুল কালাম জিলা দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। বিকাল ৩টায় প্রেসক্লাব প্রাঙ্গনে সাংবাদিকরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো শেষে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক আবুল কালাম জিলা একাধারে সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক ছিলেন। তিনি কর্মজীবনে অতিরিক্ত সরকারী কৌশুলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক খবরের সাবেক জেলা প্রতিনিধি এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য ছিলেন। এছাড়া মৌলভীবাজার প্রেসক্লাবের আজীবন সদস্যও ছিলেন্।
এদিকে বিকেল ৪টায় নিজ বাড়ি জেলার রাজনগর উপজেলার কদমহাটা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ক্যাপশনঃ মৌলভীবাজারে সাংবাদিক আবুল কালাম জিলা’র মৃতদেহে পুষ্পস্তবক অর্পন করছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X