Skip to content
সংবাদ বিস্তারিত
মৌলভীবাজার

মৌলভীবাজারে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলার গোবিন্দপুর বাজারে এম মছলন মিয়া কে. জি এন্ড হাই স্কুলের উদ্যোগে রোববার দুপুরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ সিজলু মিয়া’র সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ শফিউল আলম এর পরিচালনায় বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সাবেক চেয়ারম্যান হাজী সৈয়দ এনামুল হক রেজা, দৈনিক সমকালের মৌলভীবাজার জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ ও মাষ্টার শরাফত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মোঃ শফিকুল আলম প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও সুধী-শুভাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X