Skip to content
সংবাদ বিস্তারিত
কুলাউড়া

কুলাউড়া নির্বাচন অফিসের আনোয়ার বদলি

ষ্টাফ রিপোর্টারঃ
২২ ফেব্রুয়ারী দৈনিক যুগান্তরের ১২ পৃষ্টায় “মৌলভীবাজারে এনআইডি কার্ড সংশোধনে ভোগান্তি“ শিরোনামে সংবাদ প্রকাশের পর বদলি করা হয়েছে কুলাউড়া নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক কাজী আনোয়ার হোসেন’কে। ৬ এপ্রিল সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে আনোয়ার’কে কমলগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছে।
এদিকে গত ৩ মার্চ যুগান্তরে প্রকাশিত সংবাদের সত্যতা তদন্তের জন্য সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তাকে ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার লিখিত নির্দেশ দিয়েছিলেন।
উল্লেখ্য, সংবাদ প্রকাশের পর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রঙ্গিলকুল গ্রামের পর্তুগাল প্রবাসী মোহাম্মদ সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মিয়াও ঘুষের পাঁচ হাজার টাকা ফেরৎ পান।

শেয়ার করুন Facebook WhatsApp Messenger / Facebook Telegram X